April 14, 2026, 3:45 am
শিরোনাম:
১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন ১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন কাফনের কাপড় পাঠিয়ে আতঙ্ক ছড়ানো, মহিলা কলেজে চাঞ্চল্য, তদন্তে পুলিশ অদ্য ১১/০৪/২০২৬ তারিখ সারিয়াকান্দি উপজেলার নারচি ইউনিয়নের চর গোদাগাড়ী নামক স্থানে মোবাইল কোর্ট সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে মাদকদ্রব্য প্রেস বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানী কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানী বগুড়া বগুড়ার আবাসিক হোটেলগুলো দেহ ব্যবসার জমজমাট আঁতুঘর, স্বল্প সময়ে সময়ে কোটিপতি হোটেল মালিক গোপালগঞ্জে তেল না পেয়ে সড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যানজট গুরুদাসপুরে স্কুল শিক্ষার্থীদের সংঘর্ষে হাতুড়ি দিয়ে হামলা, নবম শ্রেণির ছাত্র গুরুতর আহত বগুড়া গাবতলীতে ছেলের লাঠির আঘাতে পিতার মাথা দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু বরণ করেন।

প্রেস বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানী কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানী বগুড়া

Reporter Name

প্রেস বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ পুলিশ
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২
কোম্পানী কমান্ডারের কার্যালয়
ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানী
বগুড়া

২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
১১ এপ্রিল ২০২৬ খ্রিঃ

সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এর যৌথ অভিযানে বগুড়া জেলার সদর থানাধীন রাজা বাজার এলাকা হতে ০৬টি প্রতিষ্ঠানে বিভিন্ন অপরাধে ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয় ।

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সংঘবদ্ধ অপরাধ, ছিনতাই, মাদক ব্যবসা, খুন,পাচার এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

২। এরই ধারাবাহিকতায় অদ্য ১১ এপ্রিল ২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ১১.৪০ ঘটিকা হতে ১২.৫৫ ঘটিকা পর্যন্ত সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২, কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ, এটিসি ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত জনাব মোহাম্মদ মেহেদী হাসান এর নেতৃত্বে এবং সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল সহ ‘‘বগুড়া জেলার সদর থানাধীন রাজা বাজার এলাকায়”অভিযান পরিচালনা করে ১। ভোজ্য তেলের মূল্য তালিকা এবং ক্রয় ও বিক্রয়ের রশিদ দেখাতে না পারার অপরাধে অভিযোগ নাম্বার-৩২৩/২০২৫-২০২৬ তারিখ ১১/০৪/২০২৬ ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৩৮ ধারায় মিঠু ট্রেডার্স এর মালিক আব্দুল মোমিন(৩৫), পিতা-তোজাম্মেল, বগুড়া সদর রাজাবাজার বগুড়াকে ৫০০০/-টাকা জরিমানা, ২। সয়াবিন তেল লিটার প্রতি ১৮৫ টাকার পরিবর্তে ৩১০ টাকা বিক্রি করা এবং ক্রয় ও বিক্রয়ের রশিদ দেখাতে না পারার অপরাধে অভিযোগ নাম্বার-৩২৪/২০২৫-২০২৬ তারিখ ১১/০৪/২০২৬ ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৩৮ ধারায় সালাম ষ্টোর এর মালিক মোঃ টিপু (৪০), পিতা-মোঃ দুদু মোল্লা, বগুড়া সদর রাজাবাজার বগুড়াকে ২০০০/-টাকা জরিমানা,৩। ভোজ্য তেলের মূল্য তালিকা হালনাগাদ না করা এবং ক্রয় ও বিক্রয়ের রশিদ দেখাতে না পারার অপরাধে অভিযোগ নাম্বার-৩২৫/২০২৫-২০২৬ তারিখ ১১/০৪/২০২৬ ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৪৫ ধারায় আঃ রহমান ষ্টোর এর মালিক আঃ রহমান (৫০), পিতা-মৃত-আব্দুল জব্বার, বগুড়া সদর রাজাবাজার বগুড়াকে ১০০০/-টাকা জরিমানা, ৪। ভোজ্য তেলের মূল্য তালিকা হালনাগাদ না করা এবং ক্রয় ও বিক্রয়ের রশিদ দেখাতে না পারার অপরাধে অভিযোগ নাম্বার-৩২৬/২০২৫-২০২৬ তারিখ ১১/০৪/২০২৬ ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৩৮ ধারায় সাইফুল ষ্টোর এর মালিক সাইফুল ইসলাম (৫০), পিতা-আব্দুল জব্বার, বগুড়া সদর রাজাবাজার বগুড়াকে ২০০০/-টাকা জরিমানা, ৫। ৫ লিটার সয়াবিন তেলের বোতল সর্বোচ্চ বিক্রয়মূল্য ৯৫৫ টাকার পরিবর্তে ৯৬০ টাকা বিক্রি করা করার অপরাধে অভিযোগ নাম্বার-৩২৭/২০২৫-২০২৬ তারিখ ১১/০৪/২০২৬ ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৪০ ধারায় নিউ মন্ডল ট্রেডার্স এর মালিক খলিলুর রহমান (৫০), পিতা-মৃত-আলহাজ্ব খালেক মোল্লা, বগুড়া সদর রাজাবাজার বগুড়াকে ২০,০০০/-টাকা জরিমানা এবং ৬। ভোজ্য তেল ক্রয় ও বিক্রয়ের রশিদ দেখাতে না পারার অপরাধে অভিযোগ নাম্বার-৩২৮/২০২৫-২০২৬ তারিখ ১১/০৪/২০২৬ ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৪৫ ধারায় মেসার্সেএ.কে.ট্রেডার্স এর মালিক আনন্দ কুমার কুন্ডু (৫২), পিতা-মৃত- গোপার চন্দ্র কুন্ডু, বড়গোলা লালমাটিঘাট বগুড়া সদর, বগুড়াকে ৫০০০/-টাকা জরিমানা করা হয়।

৩। র‌্যাবের এ ধরনের অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

স্বাক্ষরিত/-
ফিরোজ আহমেদ, এটিসি
স্কোয়াড্রন লীডার
কোম্পানী কমান্ডার
সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২।



https://www.facebook.com/share/1HLvQCbic1/