October 28, 2026, 6:10 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

রৌমারীতে ৩০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যুবক দণ্ডিত

Reporter Name

রৌমারীতে ৩০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যুবক দণ্ডিত

কে,এম,জাকির
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে নিজ বসতবাড়িতে অবৈধভাবে পেট্রোল মজুদের দায়ে হীরা সাহা (৩৩) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে রৌমারী বাজারের রিপন শাহার বাড়িতে এই অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টার দিকে রৌমারী বাজারের মৃত রিপন শাহার বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান। অভিযানে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাওছার আলী ও পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করেন। তল্লাশিকালে হীরা সাহার বসতঘর থেকে তিনটি জারকিন ও দুইটি বোতলে ভরা মোট ৩০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে হীরা সাহা স্বীকার করেন যে, তিনি অধিক মুনাফার আশায় বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ঘরে এই দাহ্য পদার্থ মজুদ করেছিলেন। জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। “অবৈধভাবে দাহ্য পদার্থ মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটি জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।”
— রাফিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি), রৌমারী।
দণ্ডপ্রাপ্ত হীরা সাহা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে কারাদণ্ড ভোগ করতে হয়নি। জব্দকৃত পেট্রোল পরবর্তী আইনি প্রক্রিয়ায় ধ্বংস বা যথাযথ ব্যবস্থার নির্দেশ দিয়েছেন আদালত।



https://www.facebook.com/share/1HLvQCbic1/