October 28, 2026, 6:10 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাসের বিরুদ্ধে অপপ্রচারের তৎপরতা

Reporter Name

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাসের বিরুদ্ধে অপপ্রচারের তৎপরতা

মোঃ রবিন হোসেন ময়মনসিংহ সদর প্রতিনিধি

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পরিকল্পনাবিদ মানস বিশ্বাসের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসব অভিযোগকে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে দাবি করেছেন মানস বিশ্বাস।
তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। একটি স্বার্থান্বেষী মহল তার পেশাগত সুনাম ক্ষুণ্ন করতে এবং চলমান উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টি করতে এসব অপপ্রচার চালাচ্ছে।

দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন এবং ময়মনসিংহ নগরীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন।

মানস বিশ্বাস অভিযোগ করেন, একটি চক্র ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে। তিনি সংশ্লিষ্ট সকলকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান।
এদিকে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তা জানান, পরিকল্পনাবিদ হিসেবে মানস বিশ্বাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত হওয়া উচিত। অপপ্রচার ও গুজব রটনা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।



https://www.facebook.com/share/1HLvQCbic1/