October 28, 2026, 6:10 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

অবহেলায় সংঘর্ষ: মুকসুদপুরে দাঁড়িয়ে থাকা বাসে পেছন ধাক্কা

Reporter Name

অবহেলায় সংঘর্ষ: মুকসুদপুরে দাঁড়িয়ে থাকা বাসে পেছন ধাক্কা

মোঃ রাজু মিয়া | গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে পেছন থেকে আরেকটি বাসের ধাক্কায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল ২০২৬) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যাত্রী ওঠানামার জন্য বাসস্ট্যান্ডে থেমে ছিল ঈগল পরিবহণের (১৪-৬৬৬২) একটি বাস। এ সময় পিরোজপুরের ভান্ডারিয়া থেকে আসা আস্থা পরিবহণের (১১-৬৪৪৭) একটি বাস দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে ওই বাসটিকে সজোরে আঘাত করে।

আকস্মিক এ সংঘর্ষে ঘটনাস্থলে সাময়িক বিশৃঙ্খলা ও আতঙ্কের সৃষ্টি হয়। দুই বাসের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। কয়েকজন যাত্রী হালকা আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অসতর্কতা ও বেপরোয়া গতিই দুর্ঘটনার প্রধান কারণ। স্থানীয়রা জানান, নির্ধারিত গতিসীমা মেনে চললে এ ধরনের দুর্ঘটনা সহজেই এড়ানো সম্ভব।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সহায়তা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনা আবারও সড়কে দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, চালকদের সচেতনতা বৃদ্ধি এবং কঠোর নজরদারি নিশ্চিত করা না গেলে এমন দুর্ঘটনা রোধ করা কঠিন হবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/