October 28, 2026, 11:03 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

দিঘলিয়ায় ইসলামী ছাএ আন্দলোন আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠি।

এস.এম.শামীম দিঘলিয়া খুলনা।।

“মুক্তির সংগ্রাম – ইসলামী শাসনতন্ত্র” এই মূলমন্ত্রকে ধারণ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, দিঘলিয়া থানা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩ টায় আলহাজ্ব সরোয়ার খান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় ২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ ইমরান, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খুলনা জেলা।
বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ ফরহাদ মোল্লা, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা জেলা।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
জনাব নুরুল হুদা সাজ্জু, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, দিঘলিয়া উপজেলা।
মাওলানা আসাদুল্লাহ হামিদী, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেনহাটি উপজেলা।

হাফেজ মোহাম্মদ হুসাইন আহমেদ, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, দিঘলিয়া উপজেলা।
মুফতি ইয়ারকুব সাহেব, সহযোগী অধ্যাপক, আনছার সরোয়ার খান ডিগ্রি কলেজ, সেনহাটি, দিঘলিয়া। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া ইউনিয়ন শাখার সভাপতি হযরত মাও: গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোঃ মীর সালমান ফারসিস, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, দিঘলিয়া উপজেলা শাখা।

বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের নেতৃত্বে আসবে।

তাদের আদর্শ, নৈতিকতা ও ইসলামিক মূল্যবোধে গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলন অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং আত্মশুদ্ধি ও মানবকল্যাণের হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে হবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/