April 14, 2026, 6:54 am
শিরোনাম:
১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন ১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন কাফনের কাপড় পাঠিয়ে আতঙ্ক ছড়ানো, মহিলা কলেজে চাঞ্চল্য, তদন্তে পুলিশ অদ্য ১১/০৪/২০২৬ তারিখ সারিয়াকান্দি উপজেলার নারচি ইউনিয়নের চর গোদাগাড়ী নামক স্থানে মোবাইল কোর্ট সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে মাদকদ্রব্য প্রেস বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানী কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানী বগুড়া বগুড়ার আবাসিক হোটেলগুলো দেহ ব্যবসার জমজমাট আঁতুঘর, স্বল্প সময়ে সময়ে কোটিপতি হোটেল মালিক গোপালগঞ্জে তেল না পেয়ে সড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যানজট গুরুদাসপুরে স্কুল শিক্ষার্থীদের সংঘর্ষে হাতুড়ি দিয়ে হামলা, নবম শ্রেণির ছাত্র গুরুতর আহত বগুড়া গাবতলীতে ছেলের লাঠির আঘাতে পিতার মাথা দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু বরণ করেন।

পরিবারের কাছে টাকা চেয়ে না পেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

Reporter Name

পরিবারের কাছে টাকা চেয়ে না পেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি : ০৪/০৪/২৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আজিমুল ইসলাম (২৩) নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবারের কাছে টাকা চেয়ে না পেয়ে আত্মহত্যা করেছে।
এ ঘটনায় ওই পরিবারসহ এলাকায় এক শোকের ছায়া নেমে আসে।
শনিবার (৪ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এই শিক্ষার্থীর মৃত্যুর খবরে বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশি শেষ বারের মতো মরদেহ দেখতে ভিড় জমে।

নিহত শিক্ষার্থী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। তিনি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের ফজলুল হকের ছেলে।
এর আগে গেল বৃহস্পতিবার বাড়িতে বাবার কাছে এসে মোটা অংকের টাকা দাবী করেন। এক পর্যায়ে বাবার কাছে টাকা না পেয়ে অভিমানে নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মুহূর্তে তার মা ছেলেকে রশিতে ঝুলানো দেখে সঙ্গে সঙ্গে রশি কেটে দেন। পরে পরিবারের লোকজন দ্রুত ছেলেকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (৪ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পরিবার।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শরিফুল ইসলাম সোহেল জানান, বিষয়টি খুবই মর্মান্তিক। একজন মেধাবী শিক্ষার্থী এভাবে আত্মাহত্যা করবে এটা মেনে নিতে পারছি না। শুনেছি পড়াশুনার খরচের পাশাপাশি তার বাবার কাছে মোটা অংকের টাকা দাবী করেন। কিন্তু অটোচালক বাবা তার সন্তানের চাহিদা পুরণ করতে পারিনি। এদিকে ছেলে তার বাবার কাছে তার চাহিদা মতো টাকা না পেয়ে অভিমানে আত্মাহত্যা করেছে।
শনিবার বিকাল ৩ টার দিকে নিহত শিক্ষার্থীর মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। মরদেহ নিয়ে আসার পর ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। পরে ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
০১৭১৮৬৮৫৪০৮



https://www.facebook.com/share/1HLvQCbic1/