April 14, 2026, 7:18 am
শিরোনাম:
১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন ১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন কাফনের কাপড় পাঠিয়ে আতঙ্ক ছড়ানো, মহিলা কলেজে চাঞ্চল্য, তদন্তে পুলিশ অদ্য ১১/০৪/২০২৬ তারিখ সারিয়াকান্দি উপজেলার নারচি ইউনিয়নের চর গোদাগাড়ী নামক স্থানে মোবাইল কোর্ট সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে মাদকদ্রব্য প্রেস বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানী কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানী বগুড়া বগুড়ার আবাসিক হোটেলগুলো দেহ ব্যবসার জমজমাট আঁতুঘর, স্বল্প সময়ে সময়ে কোটিপতি হোটেল মালিক গোপালগঞ্জে তেল না পেয়ে সড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যানজট গুরুদাসপুরে স্কুল শিক্ষার্থীদের সংঘর্ষে হাতুড়ি দিয়ে হামলা, নবম শ্রেণির ছাত্র গুরুতর আহত বগুড়া গাবতলীতে ছেলের লাঠির আঘাতে পিতার মাথা দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু বরণ করেন।

মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধ)

২৫ শে মার্চ গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, ওসি (তদন্ত) মোঃ মতিয়ার মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইয়্যদ উদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম. এ. নঈম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, বাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব মুক্তিযোদ্ধা ফায়েক আলী মোল্লাসহ অন্যান্যরা।
এছাড়া উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম এবং প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে সংঘটিত বর্বরোচিত গণহত্যার স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন



https://www.facebook.com/share/1HLvQCbic1/