October 28, 2026, 7:06 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

ওসমানীনগরে ডিবির অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ ৩ আটক

Reporter Name

ওসমানীনগরে ডিবির অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ ৩ আটক
হাবিবুর রহমান
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:
সিলেটের ওসমানীনগর উপজেলাে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের শেরপুর টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শেরপুর টোল প্লাজা এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি নেভি ব্লু ও হলুদ রঙের টাটা সিঙ্গেল কেবিন পিকআপ (রেজি: ঢাকা মেট্রো-ন ২০-৫০৩৪) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে পিকআপে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগের ভেতর থেকে ১০০ মিলিলিটার করে মোট ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতাররা হলেন— মো. সেলিম মিয়া (৪৮), সাং- সাদুরবাজার, থানা- দক্ষিণ সুরমা; জয়নায়ল আহমেদ (৩৭), সাং- ভাদেশ্বর, থানা- গোলাপগঞ্জ; এবং আশিক আহমদ (২৪), সাং- আগাড়িপাড়া, থানা- কানাইঘাট, জেলা- সিলেট।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
২৪/০২/২০২৬ইং



https://www.facebook.com/share/1HLvQCbic1/