October 28, 2026, 8:24 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী মামলার ৬ আসামী গ্রেফতার

Reporter Name

বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী মামলার ৬ আসামী গ্রেফতার
মোঃ ফরিদ হোসেন গাজীপুর পতিনিধি
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাস বিরোধী মামলার এজাহারনামীয় ৬ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ মোজাম্মেল হোসেন (৪৩), পিতা-মৃত শাহজাহান আলী শেখ, মাতা-মৃত জেলেমন খাতুন, গ্রামের বাড়ি চর ভদ্রঘাট, থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জ। বর্তমানে তিনি চান্দনা এলাকায় (হাজী মার্কেট, হাজী শামীমের বাসার ভাড়াটিয়া) বসবাস করতেন।
মোঃ রাকিব (১৯), পিতা-শাহদাত হাওলাদার, মাতা-শাফিয়া খানম, গ্রামের বাড়ি এনায়েত নগর, ফাসিয়া তলা, থানা-কালকিনি, জেলা-মাদারীপুর। বর্তমানে আউটপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মোঃ ইমন খান (১৯), পিতা-কবির হোসেন, মাতা-ওবেদা বেগম, গ্রামের বাড়ি হাসনাবাজার, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী। বর্তমানে নলজানী গ্রেটওয়াল সিটি এলাকায় (আবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া) বসবাস করতেন।
মোঃ সোহেল রানা (৩৫), পিতা-মৃত বজলার রহমান, মাতা-মহিমা খাতুন, গ্রামের বাড়ি হরিরামপুর, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা। বর্তমানে চান্দনা বনরূপা রোড এলাকায় (নজরুলের বাড়ির ভাড়াটিয়া) থাকতেন।
মোঃ সোহাগ মিয়া (৩৮), পিতা-মোঃ সুরুজ্জামান, মাতা-রেহেনা বেগম, গ্রামের বাড়ি মাঝবন, থানা-মেলান্দহ, জেলা-জামালপুর। বর্তমানে আউটপাড়া এলাকায় (আবু বক্কর সিদ্দিকের বাসার ভাড়াটিয়া) বসবাস করতেন।
মোঃ শহিদুল্লাহ (২৯), পিতা-সুরজত আলী, মাতা-মাজেদা, গ্রামের বাড়ি বাবুপুর, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ। বর্তমানে চান্দনা সাধু বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
বাসন থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/