October 28, 2026, 8:24 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

Reporter Name

গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
মোঃফরিদ হোসেন গাজীপুর পতিনিধি
হলফনামায় তথ্য গোপনের অভিযোগে গাজীপুর-২ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আলী নাছের খানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে। এ আবেদন করেছেন একই আসনের ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস।
গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা আবেদনে অভিযোগ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ নির্বাচনী এলাকার এনসিপি প্রার্থী আলী নাছের খানের দাখিলকৃত হলফনামা ও ট্যাক্স রিটার্নে উল্লেখিত জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ সরকারি ডাটাবেইজে সংরক্ষিত তথ্যের সঙ্গে মিল নেই। এতে করে তিনি হলফনামায় গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করা হয়।
এছাড়াও আবেদনে উল্লেখ করা হয়, প্রার্থী আলী নাছের খান তার ব্যাংক হিসাব নম্বর ব্যবহার করে অনলাইন যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে অর্থ সহায়তা চেয়েছেন, যা সরাসরি নির্বাচন কমিশনের প্রচলিত আইন ও বিধিমালার লঙ্ঘন।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ অনুযায়ী কোনো প্রার্থী যদি হলফনামায় তথ্য গোপন করেন বা মিথ্যা ঘোষণা প্রদান করেন, তবে তার মনোনয়নপত্র বাতিলযোগ্য বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/