October 28, 2026, 8:24 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে গুরুদাসপুর পৌরসভায় ১ও দুই নং ওয়ার্ডে প্রচার-প্রচারণা

Reporter Name

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে গুরুদাসপুর পৌরসভায় ১ও দুই নং ওয়ার্ডে প্রচার-প্রচারণা

মো. মাসুদ রানা গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নাটোরের গুরুদাসপুরে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রবিবার ০৮ জানুয়ারী গুরুদাসপুর পৌর বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক দেওয়ান সবুজ এর সঞ্চালনায় ধানের শীষের প্রচারণায় লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ নারীবাড়ি হতে গুরুদাসপুর থানার মোড়ে বিভিন্ন স্থানে ওই লিফটের বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌর জাসসের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য দিপুল, ছাত্রদল নেতা আজাদ, আরাফাত সংগ্রাম জ্যাক, ১ নং ওয়ার্ড যুবদলের সদস্য আব্দুর রাসেল, পৌর যুব দলের সদস্য সাগর শেখ, যুবদল নেতা রুবেল, ছাত্রদল নেতা হোসেন,ওয়ার্ড ছাত্র নেতা সাগর আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন। পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ওয়ার্ডে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি নেতারা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচার-প্রচারণায় নেতৃত্ব দেন দেয়ান সবুজ, নেতারা বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই।” তাঁরা আশাবাদ করে বলেন, গুরুদাসপুর পৌরসভাসহ পুরো আসনে বিএনপি বিপুল ভোটে বিজয় অর্জন করবে। ৯/২/২০২৬ইং
০১৭৫৫১৭৮৭১২,
মাসুদ রানা গুরুদাসপুর নাটোর



https://www.facebook.com/share/1HLvQCbic1/