October 28, 2026, 8:24 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

মুকসুদপুরে জামায়াত প্রার্থীর প্রচারণা, দাঁড়িপাল্লা প্রতীকের গণমিছিল

মো: রাজু মিয়া | গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

মুকসুদপুরে জামায়াত প্রার্থীর প্রচারণা, দাঁড়িপাল্লা প্রতীকের গণমিছিল

মো: রাজু মিয়া | গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জ–১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল হামীদের সমর্থনে মুকসুদপুরে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণমিছিল ও নির্বাচনী প্রচারণা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে মুকসুদপুর উপজেলা সদরে এ গণমিছিলের সূচনা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী ও সমর্থকেরা দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নির্ধারিত স্থানে সমবেত হন। পরে গণমিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

মিছিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা এবং নির্বাচনে প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল হামীদ। তিনি বলেন, “দাঁড়িপাল্লা প্রতীক দুর্নীতি, সন্ত্রাস ও অবিচারের বিরুদ্ধে ন্যায়বিচারের প্রতীক। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক সমাজ গড়াই আমাদের রাজনীতির লক্ষ্য।”

তিনি আরও বলেন, “গোপালগঞ্জ–১ আসনের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি এবং যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নই হবে আমার প্রধান অঙ্গীকার।”

এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানান, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মাঠপর্যায়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন এবং নির্বাচনের দিন পর্যন্ত প্রচারণা অব্যাহত থাকবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/