মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মোঃ আল আমিন মহম্মদপুর উপজেলা প্রতিনিধি:
মাগুরা শহরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে মাগুরা সদর থানাধীন পারনান্দুয়ালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে
নিহত পুলিশ কনস্টেবলের নাম মো. বাদশা মিয়া (৩৫) তার কনস্টেবল নম্বর ৬৭০। তিনি সাতক্ষীরা জেলার তালা থানার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে। বাদশা মিয়া মাগুরা সদর উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তিনি রেশন উত্তোলনের জন্য মাগুরা পুলিশ লাইনে আসেন। রেশন সংগ্রহ শেষে মোটরসাইকেলে করে বাবুখালী ক্যাম্পে ফেরার পথে পারনান্দুয়ালী ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।