April 14, 2026, 6:54 am
শিরোনাম:
১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন ১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন কাফনের কাপড় পাঠিয়ে আতঙ্ক ছড়ানো, মহিলা কলেজে চাঞ্চল্য, তদন্তে পুলিশ অদ্য ১১/০৪/২০২৬ তারিখ সারিয়াকান্দি উপজেলার নারচি ইউনিয়নের চর গোদাগাড়ী নামক স্থানে মোবাইল কোর্ট সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে মাদকদ্রব্য প্রেস বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানী কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানী বগুড়া বগুড়ার আবাসিক হোটেলগুলো দেহ ব্যবসার জমজমাট আঁতুঘর, স্বল্প সময়ে সময়ে কোটিপতি হোটেল মালিক গোপালগঞ্জে তেল না পেয়ে সড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যানজট গুরুদাসপুরে স্কুল শিক্ষার্থীদের সংঘর্ষে হাতুড়ি দিয়ে হামলা, নবম শ্রেণির ছাত্র গুরুতর আহত বগুড়া গাবতলীতে ছেলের লাঠির আঘাতে পিতার মাথা দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু বরণ করেন।

র‍্যাব মহাপরিচালকের বান্দরবান সফর: নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিয়ে মতবিনিময়।

Reporter Name

র‍্যাব মহাপরিচালকের বান্দরবান সফর: নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিয়ে মতবিনিময়।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা —

বান্দরবান: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা সফর করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক জনাব একেএম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (গ্রেড-১)।

গত ০৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে তিনি বান্দরবান পার্বত্য জেলা সফরে এসে জেলা পুলিশের সম্মানিত সুপার জনাব মোঃ আব্দুর রহমান মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বান্দরবান পার্বত্য জেলা পুলিশের একটি চৌকস দল মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করে।
পরবর্তীতে মহাপরিচালক বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গোয়েন্দা তৎপরতা এবং জেলার সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

এসময় তিনি নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশকে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার ওপর গুরুত্বারোপ করেন।
সফরের শেষ পর্যায়ে র‍্যাব মহাপরিচালক বান্দরবানে অবস্থিত র‍্যাব ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এই সফরের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলায় আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করার উদ্যোগ জোরদার হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/