August 1, 2026, 6:33 pm
শিরোনাম:
চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে।

কিশোরগঞ্জ -১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে দীর্ঘ দুই যুগের কোন্দল মিটিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি: বিপাকে বিদ্রোহী প্রার্থী।

Reporter Name

কিশোরগঞ্জ -১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে দীর্ঘ দুই যুগের কোন্দল মিটিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি: বিপাকে বিদ্রোহী প্রার্থী।
———————————- -:
মোঃ মানসুরুল হক রবিন,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলমের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে দীর্ঘ দুই যুগের কোন্দল মিটিয়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপি’র সকল নেতৃবৃন্দ আজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। ফলে বিএনপির সিনিয়র ও পদধারী নেতাকর্মী ছাড়া সঙ্গীহীন হয়ে চরম বিপাকে পড়েছেন মনোনয়ন বঞ্চিত বিএনপির বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম খান চুন্নু।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মাজহারুল ইসলামকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষে নেতাকর্মীদের সুসংগঠিত করতে নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।আর এতে বলিষ্ঠ ভূমিকা পালন করেন জেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলম।
এরই ধারাবাহিকতায় দফায় দফায় কিশোরগঞ্জ জেলা শহরে আলম টাওয়ারে হোসেনপুর উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার লক্ষে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারন সম্পাদক ও ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মোঃ মাজহারুল ইসলামের উপস্থিতেই ওই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক শিল্পপতি মোঃ জহিরুল ইসলাম মবিন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,বর্তমান যুগ্ন আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, সাবেক স্পেশাল পিপি ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট মন্জুরুল ইসলাম জুয়েল, সাবেক ছাত্রদলের সভাপতি ও যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চন,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট মনিরুল হক রাজন, সাবেক পৌর মেয়র ও হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এস এম মাহবুব রহমান, যুগ্ম আহবায়ক আবু বাক্কর ছিদ্দিক বাক্কার, শাহেদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জিএস আবুল হাসিম সবুজ প্রমুখ। এদিকে দীর্ঘদীনের ভেদাভেদ ভুলে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবন্ধ হওয়ায় স্বাগত জানিয়েছেন হোসেনপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন চানঁ মিয়া, যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন, হোসেনপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক মানসুরুল হক রবিন,হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও হোসেনপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দন প্রমুখ ।
জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলমসহ অনেকেই জানান, হোসেনপুর উপজেলা বিএনপির দীর্ঘদিনের কোন্দল নিরসন হওয়ায় এ আসনে বিএনপির প্রার্থী মাজহারুল ইসলাম বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হতে আর কোনো বাধা থাকবে না।
কিশোরগঞ্জ -১(সদর – হোসেনপুর) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন সাবেক বিভাগীয় স্পেশাল জর্জ মোঃ রেজাউল করিম খান চুন্নু(মোরগ), মো. হেদায়েতুল ইসলাম হাদী বাংলাদেশ খেলাফত মসলিস (রিকসা), মোঃ আলাল মিয়া- বালাদেশ সমাজতান্ত্রিক দল (কাঁচি), আহাম্মদ আলী-খেলাফত মজলিস (দেয়াল ঘড়ি), তারেক মো. শহিদুল ইসলাম -এনপিপি (আম), এনামুল হক – সিপিবি (কাস্তে) ও মাসুদ মিয়া -বাসদ ( মই)।



https://www.facebook.com/share/1HLvQCbic1/