August 3, 2026, 9:00 pm
শিরোনাম:
টেকনাফ- কক্সবাজার মহাসড়কে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি, বিকাশের দুই সেলসম্যানকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪ চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত
মোঃ ফরিদ হোসেন
গাজীপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ০৫-০২-২০২৬ খ্রি. তারিখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার।
সভায় কমিশনার মহোদয় উপস্থিত সকলের মতামত ও পরামর্শ মনোযোগ সহকারে গ্রহণ করেন। তিনি তার বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও বাহিনীকে সমন্বিতভাবে একসাথে কাজ করার আহ্বান জানান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌধুরী, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, গাজীপুর সিটি কর্পোরেশনসহ বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, ডিজিএফআই, র‍্যাব, এনএসআই, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিভিল সার্জন, জেলা নির্বাচন অফিসার, পল্লী বিদ্যুৎ সমিতি-১ গাজীপুরের প্রতিনিধিবৃন্দ।
এছাড়াও সভায় জিএমপির উপ-পুলিশ কমিশনারবৃন্দ ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
সভায় আগত প্রতিনিধিবৃন্দ নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/