মোঃ আব্দুল মতিন প্রধান
জয়পুরহাট জেলা প্রতিনিধি
ল্যান্স কর্পোরাল মোঃ তানজির আহমেদের ইন্তেকাল
অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য ল্যান্স কর্পোরাল মোঃ তানজির আহমেদ (নিবাসী: ক্ষেতলাল পৌরসভা, সূর্যবান মহল্লা) হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা সেনানিবাসে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সেনাসদস্য। দেশ ও জাতির প্রতি তাঁর কর্তব্যনিষ্ঠ সেবার জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন।
মরহুমের নামাজে জানাজা আজ মাগরিব নামাজের পর অনুষ্ঠিত হবে। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হচ্ছে।
মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করেন।
আমিন।