October 28, 2026, 11:04 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ সৈয়দ হোসেন এর বিরুদ্ধে

Reporter Name

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ সৈয়দ হোসেন এর বিরুদ্ধে

নুরুল আবছার বান্দরবান প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে গরু চোরাচালান ও মাদক কারবার সংক্রান্ত সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের চাকঢালা গরু বাজারের ইজারাদার ৫ আগষ্টের পরে আওয়ামিলীগ থেকে বিএনপি হওয়া সৈয়দ হোসাইন ( প্রকাশ ট্যাবলেট সৈয়দ) ওই সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন করেছেন।
ভুক্তভোগী সাংবাদিকের দাবি, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর তাকে সরাসরি হুমকিধামকি ও গালাগালি করা হয় এবং ‘১২ তারিখের পর দেখে নেওয়া হবে’—এমন বক্তব্য দেওয়া হয়। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
স্থানীয় সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালন করে জনস্বার্থে সংবাদ প্রকাশ করায় কোনো সাংবাদিককে হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। অনেকের আশঙ্কা, এ ধরনের হুমকি অব্যাহত থাকলে অনুসন্ধানী ও জনস্বার্থমূলক সাংবাদিকতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।
সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে নির্ভয় পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট মহলের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।



https://www.facebook.com/share/1HLvQCbic1/