রৌমারীর বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী শ্রী তারাপদ কর্মকার আর নেই
কে,এম,জাকির
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী এবং ‘কৃষ্ণা জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী শ্রী তারাপদ কর্মকার পরলোকগমন করেছেন (দিব্যান লোকান স গচ্ছতু)। আজ ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার ভোর ৫টা ৩১ মিনিটে চিকিৎসা শেষ করে ঢাকা থেকে বাড়িতে আসার সময় রাস্তায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রৌমারীর ব্যবসায়ী মহলে ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের শেষকৃত্য আজ সকাল ১১টায় রৌমারী কেন্দ্রীয় শ্মশানে অনুষ্ঠিত হবে। তার বিদেহী আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের উপস্থিতি ও প্রার্থনা করা হয়েছে।
এদিকে, তারাপদ কর্মকারের প্রয়াণে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী সমিতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
কে,এম,জাকির
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
মোবাইলঃ01740453802