July 28, 2026, 5:27 am
শিরোনাম:
ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন। মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যুবদল নেতা কামরুজ্জামান স্বপন মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা। মুকসুদপুর স্কুল শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ রিয়ান হত্যায় মানববন্ধনে উত্তাল কমলাপুর, আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ। পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১জন মাদক ব্যবসায়ী ও ৫জন মাদকসেবী গ্রেফতার

রৌমারীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে হাঁস-মুরগি বিতরণ: লক্ষ্য আত্মনির্ভরশীলতা

Reporter Name

রৌমারীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে হাঁস-মুরগি বিতরণ: লক্ষ্য আত্মনির্ভরশীলতা

কে,এম,জাকির
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি |
২৯ জানুয়ারি, ২০২৬
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নয়নে বিনামূল্যে হাঁস ও মুরগি বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা এবং নদীবিধৌত চরাঞ্চলে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের’ (ILDP) আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচিত সুবিধাভোগীদের হাতে এসব হাঁস-মুরগি তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং তাদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যেই সরকারের এই পদক্ষেপ।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মুহাম্মদ হাবিবুর রহমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মুহাম্মদ কামরুজ্জামান পাইকার উপস্থিত থেকে কার্যক্রমটি তদারকি করেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, এদিন উপজেলার ৬টি ইউনিয়নের মোট ২১৮ জন সুবিধাভোগীর মাঝে এসব হাঁস-মুরগি বিতরণ করা হয়। প্রকল্পটি মূলত চরাঞ্চলের মানুষের প্রোটিনের চাহিদা পূরণ এবং হাঁস-মুরগি পালনের মাধ্যমে তাদের বাড়তি আয়ের পথ সুগম করবে।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণ শেষে উপকারভোগীরা সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানান।
কে,এম,জাকির
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
মোবাইলঃ01740453802



https://www.facebook.com/share/1HLvQCbic1/