July 28, 2026, 4:37 am
শিরোনাম:
ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন। মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যুবদল নেতা কামরুজ্জামান স্বপন মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা। মুকসুদপুর স্কুল শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ রিয়ান হত্যায় মানববন্ধনে উত্তাল কমলাপুর, আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ। পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১জন মাদক ব্যবসায়ী ও ৫জন মাদকসেবী গ্রেফতার

শীতার্ত ও অসহায় মানুষের পাশে পাঁচবিবি মডেল প্রেসক্লাব

Reporter Name

মোঃ আব্দুল মতিন প্রধান
জয়পুরহাট জেলা প্রতিনিধি

শীতার্ত ও অসহায় মানুষের পাশে পাঁচবিবি মডেল প্রেসক্লাব

জয়পুরহাটের পাঁচবিবিতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে পাঁচবিবি মডেল প্রেসক্লাব। সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪ ঘটিকায় পাঁচবিবি মডেল প্রেস ক্লাবে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বদরুদ্দোজ্জাহ সবুজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি মডেল প্রেসক্লাবের তিন প্রধান উপদেষ্টা শফিকুল আলম চৌধুরী বিপ্লব, মিজানুর রহমান ও বাবুল হোসেন। উক্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ, দপ্তর সম্পাদক ফারহান ইসলাম, মাবুদ মন্ডল, মাসুম রেজা, আবু হানিফ শহিদুল ইসলাম রতন, আসাদুজ্জামান মুকুল, মোঃ আব্দুল মতিন প্রধান, হারুনুর রশিদ, আবু তাহের, সাইদুর রহমান সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

পাঁচবিবি মডেল প্রেসক্লাব সব সময়ই মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
শীতবস্ত্র বিতরণকালে প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্যসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহযোগিতা করেন।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, শীতের এই কনকনে ঠান্ডায় প্রেসক্লাবের দেওয়া কম্বল তাদের জন্য অনেক বড় সহায়তা। তারা এই মানবিক উদ্যোগের জন্য পাঁচবিবি মডেল প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/