October 28, 2026, 11:42 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

লামায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান: ৫টি ভাটাকে ১০ লাখ টাকা জরিমানা:

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা--

লামায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান: ৫টি ভাটাকে ১০ লাখ টাকা জরিমানা:

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা–

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে ৫টি ইটভাটাকে মোট ১০ (দশ) লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) লামা উপজেলার ফাইতং ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ফাইতং ইউনিয়নের এমএইচবি ব্রিকস, এফএসি ব্রিকস, এসবিডব্লিউ ব্রিকস, থ্রি বি এম (3BM) ব্রিকস ও এমএমবি ব্রিকস নামে পাঁচটি অবৈধ ইটভাটাকে জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কবিরায়েত আহমেদ। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ও ১৫(১) ধারায় প্রত্যেক ইটভাটাকে ২ (দুই) লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
অভিযানকালে লামা থানা পুলিশের একটি টিম, উপজেলা আনসার সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কবিরায়েত আহমেদ বলেন, “পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই পরিবেশবিরোধী কর্মকাণ্ড সহ্য করা হবে না।”
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, জেলার বিভিন্ন উপজেলায় নিয়মবহির্ভূত ইটভাটা চিহ্নিত করে পর্যায়ক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/