October 28, 2026, 11:42 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

আলীকদমের পোয়ামুহুরী সীমান্তে গুরুত্বপূর্ণ পরিদর্শনে দুই উপদেষ্টা, নির্মাণাধীন সীমান্ত সড়ক প্রকল্পে অগ্রগতির খোঁজখবর:

Reporter Name

আলীকদমের পোয়ামুহুরী সীমান্তে গুরুত্বপূর্ণ পরিদর্শনে দুই উপদেষ্টা, নির্মাণাধীন সীমান্ত সড়ক প্রকল্পে অগ্রগতির খোঁজখবর:

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা —

বান্দরবান জেলার আলীকদম উপজেলাস্থ পোয়ামুহুরী সীমান্ত এলাকায় গুরুত্বপূর্ণ পরিদর্শন ও গমনাগমন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা রাষ্ট্রদূত (অবঃ) জনাব সুপ্রদীপ চাকমা।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত তাঁরা আলীকদম উপজেলার মেনদনপাড়া সেনা ক্যাম্পে অবস্থান করেন।
পরবর্তীতে মাননীয় উপদেষ্টা মহোদয়গণ ১৭ ইসিবি কর্তৃক নির্মাণাধীন সীমান্ত সড়ক পরিদর্শন করেন। এ সময় ৩৪ ব্রিগেড ও ১৭ ইসিবির দায়িত্বশীল কর্মকর্তাগণ মোরনীপাড়া টিওপি সংলগ্ন সীমান্ত সড়কের ওপর প্রজেক্টরের মাধ্যমে নির্মাণাধীন সীমান্ত সড়কের ফেজ-১ ও ফেজ-২ এর অগ্রগতি এবং উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।
ব্রিফিং শেষে মাননীয় উপদেষ্টা মহোদয়গণ প্রকল্পের গুণগত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এরপর তাঁরা ১৭ ইসিবি, পোয়ামুহুরী প্রজেক্ট ক্যাম্পে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। মধ্যাহ্নভোজ শেষে মেনদনপাড়া আর্মি ক্যাম্প হয়ে হেলিকপ্টারযোগে রাঙ্গামাটি সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা হন।
স্থানীয়ভাবে এই পরিদর্শনকে সীমান্ত অবকাঠামো উন্নয়ন ও পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/