October 28, 2026, 11:42 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

মাগুরা সদর উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শন ডিসি, ইউএনও ও সেনাবাহিনীর

Reporter Name

মাগুরা সদর উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শন ডিসি, ইউএনও ও সেনাবাহিনীর

সাংবাদিক ইসরাইল হাসান আপন
মাগুরা জেলা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজন নিশ্চিত করার লক্ষ্যে ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে জেলা প্রশাসক, মাগুরা সদর উপজেলার ১০ টি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এসময় জেলা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, জেলা আনসার বাহিনীর কর্মকর্তাবৃন্দ সহ জেলা নির্বাচন অফিসার ও সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, কেন্দ্রভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণ কার্যক্রমে ব্যবহৃত উপকরণ সংরক্ষণ, ভোটারদের সুবিধা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটগ্রহণের দিন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/