October 29, 2026, 1:03 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

বাসন থানায় বিশেষ অভিযান: দুস্যতা ও ডাকাতির প্রস্তু

গাজীপুর প্রতিনিধি:মোঃ ফরিদ হোসেন

বাসন থানায় বিশেষ অভিযান: দুস্যতা ও ডাকাতির প্রস্তুতি মামলায় ৩ জন গ্রেফতা

গাজীপুর প্রতিনিধি:মোঃ ফরিদ হোসেন

২৫/০১/২০২৬ ইং তারিখ বাসন থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার তদন্তে সংশ্লিষ্ট মোট ০৩ (তিন) জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, দুস্যতা মামলার তদন্তে সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার করা হয়—
মোঃ সাজ্জাদ হোসেন শান্ত (২৬), পিতা- মোঃ আঃ মান্নান মন্ডল, মাতা- আবেদা বেগম। তার স্থায়ী ঠিকানা গ্রাম- চান্দনা (সাং-পূর্ব চান্দনা), থানা- বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর।
এছাড়াও ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার করা হয়—
মোঃ ওসমান গনি (২১), পিতা- মজিবর রহমান, মাতা- মৃত নার্গিস খাতুন। তার স্থায়ী ঠিকানা গ্রাম- বারাকান্দা (সাং- বারাকান্দা), উপজেলা/থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহ। বর্তমানে সে গ্রাম- চান্দনা (মাহবুব স্কুল সংলগ্ন আলী হোসেনের বাড়িতে ভাড়াটিয়া), থানা- বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর এলাকায় বসবাস করছিল।
অপরদিকে সিআর পরোয়ানাভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয়—
মোঃ আবুল কালাম আজাদ, পিতা- মৃত আব্দুল মালেক ব্যাপারী। তার স্থায়ী ঠিকানা গ্রাম- আধেপাশা (সাং- ইটাহাট, কলাবাগান জামতলা, ওয়ার্ড নং- ১৩, গাজীপুর চৌরাস্তা), থানা- বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর।
বাসন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানানো হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/