October 29, 2026, 1:00 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

লামা–আলীকদম–চকরিয়া সড়কে তাবলীগের জামাতবাহী বাস দুর্ঘটনা, অল্পের জন্য বড় বিপর্যয় এড়াল।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।

লামা–আলীকদম–চকরিয়া সড়কে তাবলীগের জামাতবাহী বাস দুর্ঘটনা, অল্পের জন্য বড় বিপর্যয় এড়াল।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।

ঢাকা-চট্টগ্রাম থেকে আলীকদমগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে, যাত্রীদের কেউ হতাহত নয়।
বান্দরবানের লামা–আলীকদম–চকরিয়া সড়কে-২৫শে জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১ঃ৩০ ঘটিকার সময়,
ইয়াংছা এলাকায় ঢাকা থেকে আলীকদমগামী তাবলীগের জামাতবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়েছে। তবে সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় বাসে থাকা সকল যাত্রী অক্ষত রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বাসে তাবলীগ জামাতের বেশ কয়েকজন সদস্য অবস্থান করছিলেন। হঠাৎ করে চালক বাসের নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশের খাদে আংশিকভাবে পড়ে যায়। এতে যাত্রীরা আতঙ্কিত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
দুর্ঘটনায় বাসচালক সামান্য আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার ও সহায়তা করেন। কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে বাসটি সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
স্থানীয়রা জানান, ওই সড়কে পাহাড়ি বাঁক ও সংকীর্ণ অংশ থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। তারা দ্রুত সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।



https://www.facebook.com/share/1HLvQCbic1/