August 4, 2026, 12:42 am
শিরোনাম:
টেকনাফ- কক্সবাজার মহাসড়কে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি, বিকাশের দুই সেলসম্যানকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪ চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ।

Reporter Name

ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের নির্বাচনী সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালামের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ১ নম্বর পাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে ১ নম্বর পাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ডা. আব্দুস সালাম। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
১ নম্বর পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শাহীন আক্তার এবং সাংগঠনিক সম্পাদক আরফান আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ আলী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আসাদ আলী, সাবেক সাধারণ সম্পাদক ডা. টি এম মাহবুবুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবেদুর রহমান, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুর এবং আহ্বায়ক কমিটির সদস্য ডা. তোফাজ্জল হোসেন তোফায়েল।
সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/