October 29, 2026, 2:09 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

নাইক্ষ্যংছড়িতে প্রলোভনের শিকার দুই কিশোরী, এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নুরুল আবছার| বান্দরবান প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়িতে প্রলোভনের শিকার দুই কিশোরী, এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নুরুল আবছার| বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুই কিশোরীকে প্রলোভনের মাধ্যমে অপহরণ করে কক্সবাজারে নিয়ে গিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি থানাধীন ০১নং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ০২নং ওয়ার্ডের রূপনগর ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর ভিকটিম আয়েশা বেগম (১৩) ও মরিয়ম বেগম (১১) কে একা পেয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন অভিযুক্ত মোহাম্মদ আয়াত উল্লাহ (৪৩)। এরপর তাদের প্রথমে নিজের বাসায় এবং পরে মোটরসাইকেলে করে কক্সবাজার সদরের বাণিজ্য মেলায় নিয়ে যান তিনি।

এজাহারে উল্লেখ করা হয়, মেলা শেষে অভিযুক্ত ব্যক্তি দুই কিশোরীকে কক্সবাজার সদর থানাধীন বাকুলী আবাসিক হোটেলে নিয়ে গিয়ে রাত্রিযাপন করেন। ২০ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভিকটিম মরিয়ম বেগম ঘুমিয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তি ভিকটিম আয়েশা বেগমের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। ভিকটিম বাধা দিলে অভিযুক্ত ভয়ভীতি প্রদর্শন করে তার পরনের কাপড় খুলে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ভিকটিমদের মা তছলিমা আকতার (৩৫) নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানায় এফআইআর নং-১১ ও জিআর নং-১১, তারিখ ২১ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭/৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে।

মামলার তদন্তভার দেওয়া হয়েছে নাইক্ষ্যংছড়ি থানার এসআই (নিরস্ত্র) আঃ হককে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



https://www.facebook.com/share/1HLvQCbic1/