October 29, 2026, 2:58 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

মীরসরাইয়ে মহাসড়কে দুর্ঘটনা উল্টে গেল গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক নিহত -১

মীরসরাই প্রতিনিধি। আবদুল মান্নান

মীরসরাইয়ে মহাসড়কে দুর্ঘটনা উল্টে গেল গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক
নিহত -১

মীরসরাই প্রতিনিধি।
আবদুল মান্নান

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়কে ছড়িয়ে পড়ে শতাধিক গ্যাস সিলিন্ডার।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নিজামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান (৪২)। তিনি উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কিছু টা দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন এবং ভিক্ষা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে কাত হয়ে পড়ে যায়। এতে ট্রাকে থাকা গ্যাস সিলিন্ডারগুলো সড়কের ওপর ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় সড়ক বিভাজকের ওপর পড়ে এক পথচারী থেঁতলে নিহত হন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ভ্যানচালক মো. সালাউদ্দিন বলেন, দুর্ঘটনার পর কিছু লোক গ্যাস সিলিন্ডার নেওয়ার চেষ্টা করলেও স্থানীয়রা তা বাধা দেন। পরে হাইওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।

কুমিরা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শামীম হোসেন জানান, গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। নিহত ব্যক্তি পথচারী বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/