October 29, 2026, 2:58 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

কলা চুরিকে কেন্দ্র করে আলীকদমে সন্ত্রাসী হামলাঃ যৌথবাহিনীর অভিযান অব্যাহত।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।

কলা চুরিকে কেন্দ্র করে আলীকদমে সন্ত্রাসী হামলাঃ যৌথবাহিনীর অভিযান অব্যাহত।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।

বান্দরবানের আলীকদম উপজেলায় জানালী মুরং পাড়ায় কলা চুরি ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

জানা যায়, জাফর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত। ছেলে ও আত্মীয়স্বজন নিয়ে তিনি একটি দল গড়ে তুলেছেন। জাফর ম্রো সম্প্রদায়ের ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছেন। তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠালেও কয়েক দিনের মধ্যে আবার জামিনে বের হয়ে আসেন। গত ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ১০০০ ঘটিকায় জানালী মুরং পাড়ার এলাকাবাসী সন্দেহভাজন জাফরকে কলা চোর হিসেবে আটক করে বেঁধে রাখে।

পরবর্তীতে জাফরকে বেঁধে রাখার বিষয়টি তার ছেলে জানতে পারলে কয়েকজন আত্মীয়স্বজন নিয়ে ম্রো সম্প্রদায়ের ব্যক্তিদের নিকট হতে জাফরকে জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে যায়। এপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে ম্রো সম্প্রদায়ের লোকেরা ন্যায় বিচারের আশায় আলীকদম থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়ের করে বাড়ি ফেরার সময় আনুমানিক ০৭:০০ ঘটিকায় আলীকদম জোন সদর হতে ০৩ কিঃমিঃ দক্ষিণ দিকে নয়াপাড়া ইউনিয়নের বাবু পাড়া নামক স্থানে জাফর ও তার ছেলেসহ ৫/৬ জন বাঙ্গালী ব্যক্তি মিলে ম্রো সম্প্রদায়ের ব্যক্তিদের উপর আক্রমণ করে এবং মারধর করে। পরবর্তীতে অতর্কিত আক্রমণের ফলে ম্রো সম্প্রদায়ের ০৫ জন ব্যক্তি আহত হয়। আহত ব্যক্তি অমর ত্রিপুরা (৫৫), ডাংইয়া ম্রো (৫৩), খনং ম্রো (৫৫), লাংচিং ম্রো (৩৩) এবং অংচং ম্রো (৩০)কে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করেন এবং অমর ত্রিপুরা, ডাংইয়া ম্রো ও খনং ম্রোকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সরকারি হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে আজ সকাল ০৬৩০ ঘটিকায় আলীকদম জোনের একটি বিশেষ টহল দল ঘটনা স্থলে গমন করে এই মামলার সাথে জড়িত জাফর ও অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা করে কিন্তু তারা গতকাল রাত থেকেই এলাকা থেকে পলাতক থাকায় কাউকে বাড়িতে পাওয়া যায়নি। পরবর্তীতে উপস্থিত বাঙ্গালী ও মুরংদের সাথে পৃথকভাবে কথা বলে আলোচনা করে এবং সবাইকে শান্ত থাকার অনুরোধ করে ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা চলমান রয়েছে বলে আশ্বস্ত করেন।

পরবর্তীতে ম্রো সম্প্রদায়ের ভুক্তভোগী ব্যক্তিরা ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আলীকদম থানায় একটি মামলা রুজু করে। যার মামলা নম্বর-০৩ তারিখ ১৮ জানুয়ারি ২০২৬। পরিপ্রেক্ষিতে আজ দুপুর ০২:০০-০৬:৩০ ঘটিকা পর্যন্ত আলীকদম জোনের বিশেষ টহল দল জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুনরায় অভিযান পরিচালনা করে। অভিযুক্ত ব্যক্তিরা বর্তমানে সবাই পলাতক রয়েছে। অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে এলাকায় উপস্থিত না থাকলেও তাদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা ও ব্যবস্থা অব্যাহত রয়েছে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে দৃঢ় প্রতিজ্ঞ।

ঘটনাটি সম্পূর্ণভাবে একটি অপরাধমূলক ও বিচ্ছিন্ন ঘটনা, এর সঙ্গে কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতার সংশ্লিষ্টতা নেই। অত্র এলাকায় বহুদিন ধরে বাঙ্গালী ও মুরং সম্প্রদায়ের মানুষ জন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ভাবে বসবাস করছে। বর্তমানে উক্ত ঘটনায় কোন ধরণের বিশৃংখলা পরিলক্ষিত হয়নি। ভুক্ত ভোগীরা অপরাধীদের গ্রেফতার ও উপযুক্ত শান্তির দাবি করেছেন। যৌথবাহিনী অপরাধীদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে।

আহতদের চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হচ্ছে। বর্তমানে এলাকা সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক রয়েছে। জনগণের মধ্যে আতঙ্ক নেই এবং পরিস্থিতি সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/