October 28, 2026, 10:39 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাথে বিডি ইউথ রেভুলেশন-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি : মোঃ ফরিদ হোসেন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাথে বিডি ইউথ রেভুলেশন-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি : মোঃ ফরিদ হোসেন

অদ্য ১৮-০১-২০২৬ খ্রি. তারিখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে পুলিশ কমিশনার মহোদয়ের সাথে বিডি ইউথ রেভুলেশন-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার। সভায় পুলিশ কমিশনার মহোদয় যুব সমাজের গঠনমূলক ভূমিকা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমাজ উন্নয়নে ইতিবাচক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, সচেতন ও দায়িত্বশীল যুব সমাজই একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনের প্রধান চালিকাশক্তি। তরুণদের ইতিবাচক উদ্যোগ ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ বিডি ইউথ রেভুলেশন-এর বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজ উন্নয়ন ও যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার বিষয়ে আলোচনা করা হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/