গোবিন্দগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি
মোঃ সুমন মিয়া
গোবিন্দগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ
রবিউল ইসলাম পলাশ (৩৪)নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভাধীন চারমাথা মোড় পুরাতন মায়ামনি মিষ্টান্ন ভান্ডারের সামনে রংপুর টু বগুড়াগামী মহাসড়কের উপর থানার এসআই (নিঃ)/ মমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রংপুর টু বগুড়াগামী মহাসড়কের উপর রংপুর টু রাজশাহী গামী সিফাত স্পেশাল পরিবহনের যাত্রীবাহী বাস যাহার রেজি নং- রংপুর মেট্রো- ব-১১-০০০৩ সিগন্যাল দিয়া থামাইয়া J-4 সিটে বসা যাত্রী রবিউল ইসলাম পলাশ (৩৪) এর দেহ তল্লাশি করিয়া তাহার শরীরে ফিটিং অবস্থায় সাদা পলিথিনে ০২(দুই)কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম শুকনা গাঁজাসহ গ্রেফতার করেন। আটককৃত রবিউল ইসলাম পলাশ (৩৪)পাবনা সদরের চর সাধুপাড়ার খোকন মোল্লার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান,এ বিষয়ে একটি মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।