বলিপাড়া ব্যাটালিয়ন ৩৮ বিজিবি” এর ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্ট বান্দরবান পর্বত্য জেলা।
বান্দরবানের দুর্গম সীমান্ত ভর্তি বলিপাড়া ব্যাটালিয়ন ৩৮ বিজিবি” এর ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। ব্যাটালিয়নটি ১৫ জানুয়ারি ১৯৯২ সালে ঢাকা সেক্টরের অধীনে প্রতিষ্ঠিত হয় এবং ১৩ মার্চ ২০১৮ সাল থেকে অদ্যাবধি পার্বত্য অঞ্চল বলিপাড়ায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।
দুর্গম পার্বত্য সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, পাহাড়ী ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি উন্নয়ন, চোরাচালান দমন, অপারেশন উত্তরণ-এর আওতায় কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন (সিআইও), অভ্যন্তরীণ নিরাপত্তা কর্তব্য পালন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে ৩৮ বিজিবি ধারাবাহিকভাবে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে চলেছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে বাদ ফজর মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল, রেজিমেন্টাল পতাকা উত্তোলন, অধিনায়কের বিশেষ দরবার, প্রীতিভোজ এবং ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ উল্লেখযোগ্য।
আয়োজিত প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএ-৫৬৫৮ কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, বান্দরবান এবং অধিনায়ক, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। এছাড়াও সামরিক ও বেসামরিক অতিথিবৃন্দসহ ব্যাটালিয়নের সকল অফিসার, জেসিও, অন্যান্য পদবীর সৈনিক ও অসামরিক কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান ব্যাটালিয়নের সকল সদস্যের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করে।