October 28, 2026, 6:35 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

এসএম অপু, মানিকগঞ্জ প্রতিনিধি।

হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

এসএম অপু, মানিকগঞ্জ প্রতিনিধি

​ মানিকগঞ্জের হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বয়ড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আজহার আলীর সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইমরান হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।

শুক্রবার (১৫ জানুয়ারি ) বিকালে বয়ড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরে আলম এর বাসভবনে দেশমাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও মানিকগঞ্জ -২ আসনের বিএনপির মনোনীত পদপ্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড.জামিলুর রশীদ খান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামিম আহমেদ ও ২ নং সাংগঠনিক সম্পাদক সায়মন চৌধুরী,উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মোঃ শাহিন (মোল্লা শাহিন),উপজেলা কৃষকদের সভাপতি মিজানুর রহমান মিজান উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নিরব আহমেদ চুন্নু,বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুর রহমান ফরিদ।

এছাড়াও বয়ড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর লাভলু।

উপস্থিত বক্তরা জানান ,আপোষহীন নেত্রীর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দোয়া মাহফিল শেষে ২য় পর্বে উঠান বৈঠক মতবিনিময় সভা মাধ্যমে এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/