October 29, 2026, 3:55 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট-অভিযানে: পাঁচ লক্ষ টাকা জরিমানা।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।

লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট-অভিযানে: পাঁচ লক্ষ টাকা জরিমানা।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় ১৪ জানুয়ারি ২০২৬খ্রিষ্টাব্দ, বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন এর ৬ মাইল গজালিয়া এলাকায় আব্দুল্লাহ আল আরাফাত-এর SBM ব্রিকস্ ও করিমুল মোস্তফা স্বপন-এর TMB ব্রিকস্ নামক অবৈধ ২টি ইটভাটায় লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।’

উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন, লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ এবং প্রসিকিউশন প্রদান করেন মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা।’

এসময় মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ধারা ৫ (১) ও ১৫ (১) অনুযায়ী SBM ব্রিকসকে ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা ও TMB ব্রিকসকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকাসহ মোট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

এই অভিযান পরিচালনাকালে, সার্বিক সহযোগিতা প্রদান করেন, লামা উপজেলা প্রশাসন, লামা পুলিশ তদন্ত কেন্দ্রের একদল চৌকস পুলিশ ও উপজেলা আনসার সদস্যগণ। পরিবেশ সুরক্ষায় লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/