October 28, 2026, 6:34 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

চাঁদাবাজি ও লাঞ্ছনার প্রতিবাদে কাশিয়ানীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

মো: রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

চাঁদাবাজি ও লাঞ্ছনার প্রতিবাদে কাশিয়ানীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

মো: রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করতে গিয়ে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের লাঞ্ছনা ও হয়রানির ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রায় তিন শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষা কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মসূচির মাধ্যমে তারা শিক্ষাঙ্গনে নিরাপত্তা নিশ্চিত ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল শেখ ও নবীন কুমার রায়। এছাড়া বাংলাদেশ শিক্ষক সমিতি কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মনিরুল চৌধুরী, শিক্ষক মনিরুল হাসান বুলবুল, শরীফ মাসুদুন নবী, কুতুব উদ্দিন, আসিফ আহমেদ, মামুনুর রশিদসহ অন্যান্য শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শিক্ষকরা জাতির বিবেক ও মানুষ গড়ার কারিগর। অথচ সম্প্রতি সাংবাদিক পরিচয়ে কিছু ব্যক্তি শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের কাছে চাঁদা দাবি করে তা আদায়ে ব্যর্থ হলে ভয়ভীতি, গালাগাল এবং শারীরিক লাঞ্ছনার মতো ঘটনার আশ্রয় নিচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, এসব ঘটনায় শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মানববন্ধনে বক্তারা জোর দিয়ে বলেন, ঘটনার মূল অভিযুক্ত কথিত সাংবাদিক লিটন শিকদারকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।

বক্তব্যে ঘটনার বিবরণ তুলে ধরে জানানো হয়, গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে লিটন শিকদার নামের এক যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে কাশিয়ানী উপজেলার বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন।

পরবর্তীতে মঙ্গলবার বিকেলে ওই যুবক কয়েকজন সহযোগী নিয়ে কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকারের সঙ্গে উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি করেন এবং তাকে মারধরের চেষ্টা করেন। এ সময় মাজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসিফ আহমেদ বাধা দিলে তাকে ধাক্কা দেওয়া হয়।

এরপর ওই যুবক সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল শেখের কক্ষে প্রবেশ করে তাকেসহ অপর সহকারী শিক্ষা কর্মকর্তা নবীন কুমার রায়কেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আহতরা পরে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দ্রুত কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের চাঁদাবাজি ও হয়রানির ঘটনা বন্ধ হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/