ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে হ্যাঁ ও না ভোট প্রসঙ্গে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ।
নাটোর জেলা করেসপন্ডেন্ট মোঃ শাহিন আলম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে হ্যাঁ ও না ভোট প্রদানের বিষয়টি নিয়ে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ১৪ই জানুয়ারি বুধবার বড়াইগ্রাম উপজেলার ভরতপুর পশ্চিম পাড়ায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন বড়াইগ্রাম অনার্স কলেজের প্রাক্তন প্রভাষক লোকমান হাকিম। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ভোটাধিকার জনগণের মৌলিক অধিকার এবং হ্যাঁ ও না ভোট প্রদানের সুযোগ ভোটারদের স্বাধীন মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বড়াইগ্রাম পৌরসভার প্রাক্তন কমিশনার ওয়াজেদ আলী। তিনি বলেন, ভোটারদের সচেতন অংশগ্রহণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন বড়াইগ্রাম পৌরসভার সচিব মোঃ জালাল উদ্দিন, বড়াইগ্রাম অনার্স কলেজের সহকারি প্রভাষক জাহাঙ্গীর কবির মানিক এবং বড়াইগ্রাম পৌর কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল।
বক্তারা বলেন, হ্যাঁ ও না ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে সাধারণ ভোটারদের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে, তা দূর করতে এ ধরনের অবহিতকরণ সভা অত্যন্ত কার্যকর। সভা শেষে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে সচেতন থাকার আহ্বান জানানো হয়।