October 29, 2026, 4:37 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতি মামলায় ২৬ জনের ২ দিন রিমান্ড

গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ সুমন মিয়া

গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতি মামলায় ২৬ জনের ২ দিন রিমান্ড

গাইবান্ধা জেলা প্রতিনিধি
মোঃ সুমন মিয়া

গাইবান্ধা জেলায় অনুষ্ঠিত হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করায় ৫১ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ৫১ জন আসামির মধ্যে ২৬ জন আসামিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং অপর ২৫ জনের জামিন না মঞ্জুর করে আদালত। মঙ্গলবার গাইবান্ধা আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান ২৬ জনের রিমান্ড মঞ্জুর ও ২৫ জনের জামিন না মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি শুক্রবার গাইবান্ধা জেলার তিন উপজেলার ৫১ কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনুষ্ঠিত হয়। এসময় ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারসহ অন্যান্য অসদুপায় অবলম্বনের দায়ে সদর উপজেলার ৩৭ কেন্দ্র থেকে ৩৭ জন, পলাশবাড়ী উপজেলার ৪ কেন্দ্র থেকে ১২ জন ও ফুলছড়ি উপজেলার ২ কেন্দ্র থেকে ২ জনকে আটক করা হয়েছে। এরপর আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে গাইবান্ধা কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন বলেন, এ ঘটনার মামলায় ২৬ জন আসামিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও নারীসহ ২৫ আসামির জামিন না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/