October 29, 2026, 4:38 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

লামায় দেশীয় বন্দুক সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।

লামায় দেশীয় বন্দুক সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায়,১৩জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, লামা থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার সদর ইউনিয়নের শিলেরতুয়া চংবট মুরুং পাড়া থেকে কাইংপা মুরুং (৪৯) নামে একজনকে দেশীয় একনলা বন্দুক সহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ইং) রাত ২টা ১০ মিনিটে চংবট মুরুং পাড়াস্থ কাইংপা মুরুংয়ের মাচাংঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আসামী কাইংপা মুরুং (৪৯) লামা উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড চংবট মুরুং পাড়াট মৃত বাংলাই মুরুং, মাতা-ক্রোংপা মুরুং এর ছেলে।

আগ্নেয়াস্ত্র সহ আসামী গ্রেফতারের বিষয়ে মঙ্গলবার দুপুর ১২টায় লামা থানায় সংবাদ সম্মেলন করেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীররাতে আসামী কাইংপা মুরুং এর অভিযান চালানো হয়। এসময় তার ঘর থেকে ১টি দেশীয় তৈরি ট্রিগার সংযুক্ত সচল একনলা বন্দুক, যাহার কাঠের বাটসহ সম্পূর্ন দৈর্ঘ্য ৫২ ইঞ্চি উদ্ধার করা হয়।

এছাড়া তার বিরুদ্ধে আলীকদম থানার মামলা নং-৩, তারিখ-১৫/১০/২০০২ইং, জিআর নং-১৩৮/২০০২, ধারা- ১৯ক, ১৮৭৮ সালের অস্ত্র আইন; সংক্রান্তে একটি জিআর পরোয়ানা এবং আলীকদম থানার মামলা নং-৪, তারিখ- ১৫/১০/২০২২ইং, জি আর নং- ১৩৯/২০০২, ধারা- ৪(১) আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংক্রান্তে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস সশ্রম কারাদন্ডের জিআর সাজা পরোয়ানা আছে।

ধৃত আসামীর বিরুদ্ধে লামা থানায় মামলা নং-০৫, তারিখ-১৩/০১/২০২৬ইং, ধারা- The Arms Act, 1878 এর 19A ধারা রুজু করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/