October 29, 2026, 4:37 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

শিরোনাম: মানিকগঞ্জ সদর হাসপাতালে ধর্ষণের অভিযোগ—দুই আনসার সদস্য আটক, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

মানিকগঞ্জ প্রতিনিধি: মোঃ সুমন মিয়

শিরোনাম: মানিকগঞ্জ সদর হাসপাতালে ধর্ষণের অভিযোগ—দুই আনসার সদস্য আটক, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

মানিকগঞ্জ প্রতিনিধি: মোঃ সুমন মিয়

মানিকগঞ্জ সদর হাসপাতালে চাঞ্চল্যকর এক ঘটনার অভিযোগ উঠেছে। স্বামীর কাছ থেকে কৌশলে স্ত্রীকে আলাদা করে হাসপাতালের ভেতরে নিয়ে গিয়ে দুই আনসার সদস্য তাকে ধর্ষণ করেছেন—এমন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, চিকিৎসার কথা বলে স্বামীকে বাইরে রেখে অভিযুক্ত দুই আনসার সদস্য ভুক্তভোগী নারীকে হাসপাতালের একটি কক্ষে নিয়ে যান। পরে সেখানে তার ওপর জোরপূর্বক নির্যাতন করা হয়। ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি স্বামী ও স্বজনদের জানান।
সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় মানিকগঞ্জের পুলিশ সুপার নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুতর। নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/