October 29, 2026, 5:12 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

ভেদরগঞ্জে তিন ফসলি জমির মাটি কাটার সময় ভেকু জব্দ,আটক ৩

আক্তার মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ

ভেদরগঞ্জে তিন ফসলি জমির মাটি কাটার সময় ভেকু জব্দ,আটক ৩

আক্তার মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ

শরীয়তপুরের ভেদরগঞ্জে কৃষকের তিন ফসলি জমির মাটি জোরপূর্বক কেটে নেওয়ার সময় ভেকু মেশিন-সহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল।

এর আগে রোববার দিনগত রাতে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উলজেলার নাজিমপুর এলাকার ইব্রাহিম কাজীর ছেলে সুলতান কাজী (৪২), মজিদ শেখের ছেলে রবিউল শেখ (৫৫) ও মাসুদুর রহমানের ছেলে ইব্রাহিম আলী (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাপরাইল এলাকার মোঃ মতি মাল তার জমিতে দীর্ঘদিন ধরে ফসল ফলিয়ে আসছেন। শনিবার দিনগত রাতে তাকে ভয়ভীতি দেখিয়ে ওই জমি থেকে জোরপূর্বক ভেকু মেশিন দিয়ে মাটির টপ সয়েল কেটে নেওয়া শুরু করেন সুলতান কাজী ও তার সহযোগীরা। বিষয়টি মতি মাল মুঠোফোনের মাধ্যমে পুলিশকে জানালে সহকারী পুলিশ সুপার সৌম্য শেখর পাল ভেদরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক লোকনাথ মল্লিকসহ একটি ফোর্স ঘটনাস্থল পাঠান।

এসময় পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। পরে তাদের আটক করে ও মাটি কাটার ভেকু মেশিনটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে জেলার সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল বলেন, জোরপূর্বক তিন ফসলি জমির মাটি কাটার উপরাধে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হ



https://www.facebook.com/share/1HLvQCbic1/