October 28, 2026, 5:49 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

গাইবান্ধায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি: ৪ পরীক্ষার্থী আটক

গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ সুমন মিয়া

গাইবান্ধায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি: ৪ পরীক্ষার্থী আটক

গাইবান্ধা জেলা প্রতিনিধি
মোঃ সুমন মিয়া

গাইবান্ধা সদর ও পলাশবাড়ী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র থেকে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও নকলসহ তাঁদের আটক করা হয়।

পুলিশ ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে তিনজন গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রের এবং একজন পলাশবাড়ী উপজেলার একটি কেন্দ্রের পরীক্ষার্থী।

সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে কড়া নজরদারি চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় শহরের তিনটি পৃথক কেন্দ্রে তল্লাশি চালিয়ে তিন পরীক্ষার্থীকে আটক করা হয়। তাঁদের শরীরের বিশেষ স্থানে লুকানো অবস্থায় অত্যন্ত ক্ষুদ্রাকৃতির ডিজিটাল ডিভাইস ও ব্লুটুথ উদ্ধার করা হয়।
অন্যদিকে, পলাশবাড়ী উপজেলার একটি কেন্দ্রে পরীক্ষা চলাকালে সন্দেহভাজন এক পরীক্ষার্থীকে তল্লাশি করেন কক্ষ পরিদর্শক। পরে তাঁর কাছে ডিজিটাল ডিভাইস পাওয়া গেলে পুলিশকে খবর দেওয়া হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক পরীক্ষার্থীরা উন্নত প্রযুক্তির ডিভাইস ব্যবহার করে বাইরে থেকে উত্তর সংগ্রহের চেষ্টা করছিলেন। তাঁদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলার প্রক্রিয়া চলছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, “পরীক্ষা স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে জেলা প্রশাসন ও পুলিশ অত্যন্ত তৎপর ছিল। জালিয়াতির চেষ্টা করায় তাৎক্ষণিকভাবে তাঁদের আটক করে বহিষ্কার করা হয়েছে। এ ধরনের চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

উল্লেখ্য, আজ সকালে সারা দেশের মতো গাইবান্ধাতেও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জালিয়াতি রোধে কেন্দ্রগুলোতে মেটাল ডিটেক্টর ব্যবহারের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার ছিল।



https://www.facebook.com/share/1HLvQCbic1/