October 29, 2026, 5:45 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব ওবায়দুল হাকিম স্যারের উপর সংঘটিত সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

Reporter Name

আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব ওবায়দুল হাকিম স্যারের উপর সংঘটিত সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।

বান্দরবান পার্বত্য জালাল উপজেলায় আজ ০৯ জানুয়ারি,২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ শুক্রবার, বিকাল, ৩ ঘটিকার সময়, আলীকদম প্রেসক্লাবের সামনে -প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ “আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আলীকদম, এর উদ্যোগে মোঃ ইয়াকুব আলী “সেক্রেটারি, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসা আলীকদম” এর সভাপতিত্বে ও সঞ্চালনায় আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব ওবায়দুল হাকিম স্যারের উপর তাঁর নিজ বাসভবনে সন্ত্রাসী কায়দায় ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে *জনাব জুলকার নাঈম (প্রাক্তন শিক্ষার্থী ও সেক্রেটারি, আলীকদম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,, জনাব আরিফ বিল্লাহ এবং সোয়াইবুল হক “সাবেক সভাপতি, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসা আলীকদম, মাওলানা মাহমুদুল হক “উপজেলা বায়তুল মাল সম্পাদক, আলীকদম উপজেলা জামায়াত ইসলামী, কনাব মুরাদুল ইসলাম মুরাদ “প্রচার সম্পাদক, আলীকদম উপজেলা জামায়াত ইসলামী, জনাব আবু বক্কর (সিনিয়র শিক্ষক, জনাব কালাম ফেরদৌস ইসফাক ছাত্রদল নেতা, আরাফাতুল ইসলাম আলীকদম রেড জুলাই), আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ ও সচেতন নাগরিকবৃন্দ, মিডিয়া কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন। আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র ছাত্রীর পক্ষে সাবেক সভাপতিগণ এবং আহত শিক্ষকের এক ছেলে নিম্নবর্নিত দাবীসমুহ পেশ করেন,এবং,উক্ত ঘটনার বিষয়ে, উপজেলা নির্বাহী অফিসার বরাবরে,স্মারকলিপি প্রেরণের বিষয়টি উল্লেখ করা হয়।

উক্ত হামলার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা।এবং হামলার সঙ্গে জড়িত সকল অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা।ভবিষ্যতে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। ভুক্তভোগী শিক্ষক ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ করে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার না করা হয় তাহলে আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র ছাত্রীর পক্ষে এলাকাবাসী আলীকদম থানা ঘেরাও করবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/