October 29, 2026, 4:56 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

ঢাকায় সড়ক দুর্ঘটনায় আলীকদমের দুই জনের মৃত্যু: বান্দরবানের আলীকদমে শোকের ছায়া

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।

ঢাকায় সড়ক দুর্ঘটনায় আলীকদমের দুই জনের
মৃত্যু: বান্দরবানের আলীকদমে শোকের ছায়া

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।

রাজধানীতে এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বান্দরবান জেলা ‘রেড জুলাই’ সংগঠনের সহ-মুখপাত্র নাসিমা আক্তার এবং তার বোনের জামাই “দুলাভাই।

আজ রবিবার ৪ই জানুয়ারি একটি ব্যস্ত সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তারা মোটরসাইকেলে করে গন্তব্যে যাওয়ার পথে একটি দ্রুতগামী যানবাহনের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই নাসিমা আক্তার ও তার বোনের জামাইয়ের মৃত্যু হয়।

আলীকদমে শোকের ছায়া
নাসিমা আক্তার আলীকদমের স্থানীয় বাসিন্দা এবং সামাজিক কর্মকাণ্ডে বেশ পরিচিত মুখ ছিলেন। জেলা ‘রেড জুলাই’ সংগঠনের সহ-মুখপাত্র হিসেবে তিনি তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় ছিলেন। তার অকাল মৃত্যুর খবর আলীকদমে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার ও স্বজনদের মধ্যে চলছে কান্নার রোল। মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

সূত্রে জানা যায় তাদের নিজ গ্রাম আলীকদমে জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/