October 29, 2026, 4:56 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি’র প্রার্থীকে নির্বাচন ছাড়ার হুমকি

কক্সবাজার থেকে আল আমিন জেলা প্রতিনিধি উখিয়া:

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি’র প্রার্থীকে নির্বাচন ছাড়ার হুমকি

কক্সবাজার থেকে আল আমিন জেলা প্রতিনিধি উখিয়া:

কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরীকে ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে উখিয়াস্থ তাঁর কার্যালয়ের ঠিকানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি বা চক্রের পক্ষ থেকে একটি চিঠি ও কাফনের কাপড় পাঠানো হয়। চিঠিতে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়—ওসমান হাদীর মতো পরিণতির হুমকি দিয়ে তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করার অপচেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
এ প্রসঙ্গে ছাত্রনেতা আতাউর রহমান বাবুক বলেন, “হত্যার হুমকি দিয়ে একজন প্রার্থীকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা গণতন্ত্রের জন্য চরম হুমকি। এটি শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং পুরো জাতির ভোটাধিকার ও গণতান্ত্রিক চর্চার ওপর আঘাত। দেশদ্রোহী ও বিশ্বাসঘাতক চক্রের এই ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সচেতন মহলের অভিমত, কক্সবাজার–৪ আসনের জনপ্রিয় প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরীর ক্রমবর্ধমান জনপ্রিয়তায় একটি কুচক্রী মহল আতঙ্কিত হয়ে উঠেছে। তাই তাঁকে ভীত করে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করতেই এমন ন্যাক্কারজনক ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়, “আজ আমাদের হৃদয়ের স্পন্দন কক্সবাজার–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি দেওয়া মানে পুরো এলাকার গণতান্ত্রিক অধিকারকে ভীত করার অপচেষ্টা। এই ধরনের সন্ত্রাসী ভাষা ও হুমকি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পাশাপাশি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ও নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।
উখিয়া–টেকনাফবাসীর স্পষ্ট বক্তব্য—হুমকি, ভয়ভীতি ও ষড়যন্ত্র দিয়ে এ জনপদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যাবে না। যেকোনো মূল্যে এই সন্ত্রাসী অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/