October 28, 2026, 5:08 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা

মোঃ সৈয়দ মিয়া ( জেলা প্রতিনিধি চট্টগ্রাম )

সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা

মোঃ সৈয়দ মিয়া ( জেলা প্রতিনিধি চট্টগ্রাম )

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবুর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভূক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি মাওলানা মুহাঃ তৌহিদুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন এবং সদস্য সচিব ছালেহ আহম্মদ ছলু।

এছাড়াও বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলাম,সিনিয়র সদস্য দিদারুল হোসেন টুটুল,কামরুল ইসলাম দুলু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক শেখ সালাউদ্দিন, সিনিয়র সদস্য তালুকদার নির্দেশ বড়ুয়া, নাসির উদ্দিন অনিক, আবুল খায়ের, নন্দর রায়, এড. নাসির, দৈনিক ভোরের কথার স্টাফ রিপোর্টার মোঃ ওমর ফারুক, জামশেদ উদ্দিন ও মোঃ রাফি চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
শোকসভায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ মীর মামুন।
সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন ভূমিকা এবং দেশের প্রতি তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/