October 29, 2026, 4:16 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

বাসন থানার বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার

সংবাদ: মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

বাসন থানার বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার
সংবাদ:
মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারভুক্ত আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করেছে।
শনিবার (০৩ জানুয়ারি ২০২৬ খ্রি.) বাসন থানা পুলিশের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের আটক করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এজাহার নামীয় আসামি হলেন—
মোঃ রবিউল (৩০), পিতা– মৃত আজিজুল হক, মাতা– মোছাঃ হেলেনা বেগম। তার স্থায়ী ঠিকানা সোনাপুর, থানা জামালগঞ্জ, জেলা সুনামগঞ্জ। বর্তমানে তিনি ভোগড়া বাজার, নায়েববাড়ী (সুমন হাজীর বাড়ির ভাড়াটিয়া), থানা বাসন, গাজীপুর মহানগরে বসবাস করছিলেন।
এছাড়া ডাকাতির প্রস্তুতি মামলায় তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে—
মোঃ মামুন সরকার (৩৬), পিতা– মোঃ মোস্তুফা সরকার, মাতা– মোসাঃ জুলেখা বেগম। স্থায়ী ঠিকানা কাশিমপুর, থানা পীরগঞ্জ, জেলা রংপুর।
মোঃ হাবিব সরকার (১৯), পিতা– মোঃ শরীফুল ইসলাম সরকার, মাতা– মোসাঃ শাহনাজ বেগম। স্থায়ী ঠিকানা আনন্দ নগর, থানা পীরগঞ্জ, জেলা রংপুর।
এবং চয়ন চন্দ্র রবি দাস (২৩), পিতা– বধুয়া রবি দাস, মাতা– কাজলী দাস। স্থায়ী ঠিকানা গাঠুরী, থানা মুক্তাগাছা, জেলা ময়মনসিংহ।
গ্রেফতারকৃতরা বর্তমানে ভোগড়া, কেনাকাটা গলি ও সফিপুর পল্লী বিদ্যুৎ এলাকাসহ গাজীপুর মহানগরের বিভিন্ন স্থানে বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
বাসন থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/