মো:জাকির হোসেন
বিশেষ প্রতিনিধি।
আজ নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিম অঞ্চল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন পাল্লা কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মুফতি নূর মোহাম্মদ। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নং মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিম অঞ্চল বিএনপি’র সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বিএনপি নেতা মোখলেসুর রহমান বেলাল হোসেন যুবদল সভাপতি হালার রশিদ সাধারণ সম্পাদক যুবদল নেতা আবুল বাশার মাহফুজ আহমেদ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।