গাজীপুরের কোনাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
সংবাদ:মোঃ ফরিদ হোসেন গাজীপুর পতিনিধি
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুইজন চিনহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
০২/০১/২০২৬
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লাখ ৫৭ হাজার ৯৫০ টাকা, ৬টি মোবাইল ফোন এবং ২টি ট্যাব জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কোনাবাড়ী ও আশপাশের এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সংশ্লিষ্ট থানার কর্মকর্তা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে।