October 28, 2026, 4:30 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

হরিরামপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি।

হরিরামপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি।

​ মানিকগঞ্জের হরিরামপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ রা জানুয়ারি ) সন্ধ্যায় রামকৃষপুরের মানিকনগরের বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমানের বাড়িতে রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশমাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রথমে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু করে ও পরবর্তী আলোচনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক আজহার এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ একেএম ফজলুল হক মজনু এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে।

এ সময় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা,সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মোঃ শামিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক সায়মন চৌধুরী,ধূলশুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মজনু মিয়া।

এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হক শিকদার (পেয়ারা),ইউনিয়ন যুবদলের সভাপতি কবীর হোসেন বুলবুল,আজিমনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ টুটুল প্রমূখ।

​শোকবার্তায় উপস্থিত বক্তরা জানান, আপোষহীন নেত্রীর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বিশেষ করে নারী শিক্ষা ও নারী উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপসমূহ স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শোকের ছায়া নেমে এসেছে।

​



https://www.facebook.com/share/1HLvQCbic1/